ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আল হিলাল ত্যাগ করে সান্তোসে নেইমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 221

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র আবারও ফিরছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমার সান্তোসের সাথে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন। খুব শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইএসপিএন সূত্রের তথ্য অনুযায়ী, নেইমার সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষর করবেন, যা পরে এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। চুক্তি সম্পন্ন হলেই নেইমার দ্রুতই ব্রাজিলে ফিরে যাবেন এবং ৫ ফেব্রুয়ারির মধ্যে সান্তোসের হয়ে তার অভিষেক হতে পারে।

আরও পড়ুন  আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

এখনও সৌদি আরবের ক্লাব আল হিলালের রোস্টারে থাকলেও, নেইমারকে সৌদি প্রো লিগে নিবন্ধন করা হয়নি। আল হিলাল কোচ জর্জে জেসুস জানিয়েছিলেন, নেইমার সৌদি প্রো লিগে খেলার জন্য উপযুক্ত নন, তবে তিনি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবেন।

এ পরিস্থিতিতে নেইমার বিকল্প পথ খুঁজতে শুরু করেন। বার্সেলোনার সঙ্গে আলোচনা করেও তিনি হতাশ হয়েছেন। এর মধ্যে ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছিল। তবে সব কিছু পেছনে ফেলে তিনি এবার ফিরছেন তার শৈশবের ক্লাবে, সান্তোসে, যেখানে তার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আল হিলাল ত্যাগ করে সান্তোসে নেইমার

আপডেট সময় ০১:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র আবারও ফিরছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমার সান্তোসের সাথে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন। খুব শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইএসপিএন সূত্রের তথ্য অনুযায়ী, নেইমার সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষর করবেন, যা পরে এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। চুক্তি সম্পন্ন হলেই নেইমার দ্রুতই ব্রাজিলে ফিরে যাবেন এবং ৫ ফেব্রুয়ারির মধ্যে সান্তোসের হয়ে তার অভিষেক হতে পারে।

আরও পড়ুন  ইতিহাসে প্রথম চীনে অনুষ্ঠিত হলো এআই-চালিত হিউম্যানয়েড রোবট ফুটবল ম্যাচ