ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের বিকেএসপি জুডো দলের অসামান্য সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

আরও পড়ুন  নেপালের কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল, রাজনীতির প্রতি হতাশ জনতা

কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশের জুডোকারা ০২টি স্বর্ণ এবং ০১টি ব্রোঞ্জ পদক জয় করায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,
বিকেএসপির কৃতি জুডোকা আজিজা আলেয়া লিয়ন, উসাচিং মারমা বিজয় এবং রেমি হাসির এই গৌরবোজ্জ্বল অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক এই আসরে নেপাল ও ভুটানের ৩০০ জন প্রতিযোগীর মধ্যে আমাদের অ্যাথলেটদের এই বিজয় প্রশংসার দাবি রাখে। আমি পদকজয়ী সকল খেলোয়াড়, কোচ এবং বিকেএসপি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি এবং বিকেএসপির সঠিক নির্দেশনার ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণরা নিয়মিত সাফল্য বয়ে আনছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই তরুণ জুডোকারা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

উল্লেখ্য যে, নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

আপডেট সময় ১০:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের বিকেএসপি জুডো দলের অসামান্য সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

আরও পড়ুন  নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলাকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের