ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সামোয়া: পলিনেশিয়ার ঐতিহ্য ও আধুনিকতার মিলন সমৃদ্ধ খাদ্য ভান্ডার গড়ার প্রত্যয়: ‘কৃষক’ পরিচয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন ডাকসুতে অন্তর্কোন্দল: সাদিক কায়েমদের বিরুদ্ধে ফাতেমা জুমার ক্ষোভ ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত অর্থনীতি সংস্কারে বড় পরিকল্পনা: শেয়ারবাজার ও বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ মোটরসাইকেলে এসে গ্রামবাসীকে ব্রাশফায়ার, নিহত ৫০ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক ভোক্তা অধিকারের অভিযানে বাঁধা: পুলিশ মামলা না নেওয়ায় মিলনের বিস্ময়

কবে অবসর নেবেন জানালেন নেইমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

অসাধারণ প্রতিভা নিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু বারবার ইনজুরির ধাক্কা তার কাঙ্ক্ষিত সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বয়সটা ৩৪ হলেও, এখনই ফুটবল থেকে বিদায়ের দিনক্ষণ নিয়েও ভাবতে হচ্ছে নেইমারকে। তবে তার আগে তিনি আরেকবার ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর।

গত বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ঠিকানা সান্তোসে যোগ দেন নেইমার। সেখানেও চোট তার পিছু ছাড়েনি। কিছুদিন আগে হাঁটুর অস্ত্রোপচারের পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। সান্তোসে থাকবেন কি না সেই দোলাচলের মাঝেই ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি সেরেছেন নেইমার। মূলত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আশায় দ্রুততম সময়ের ভেতর চোট কাটিয়ে ওঠার তাড়না ছিল তার। নেইমার সম্প্রতি কথা বলেছেন নিজের অবসর পরিকল্পনা নিয়ে।

ব্রাজিলিয়ান চ্যানেল ‘কেজ’কে দেওয়া মন্তব্যে নেইমার জানিয়েছেন, ‘আমি জানি না এই সময়ের পর কী ঘটবে, পরবর্তী বছর সম্পর্কেও ধারণা নেই। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাই। আমি এখন বছর ধরে ধরে চিন্তা করছি। হৃদয় কী সিদ্ধান্ত নেয় আমরা দেখব। এটি (অবসরের সিদ্ধান্ত) নির্ভর করছে বছরের শেষ নাগাদ হৃদয় কোনদিকে সাড়া দেয় তার ওপর।’

আরও পড়ুন  জাতীয় দলে ফেরার পথে নেইমারের নতুন বাঁধা ইনজুরি

তবে পেশাদার ফুটবল ক্যারিয়ার ছাড়ার আগে বিশ্বকাপসহ চলতি বছরের পুরোটা জুড়ে নিজের শতভাগ নিবেদন দেওয়ার আশা নেইমারের। এক্ষেত্রে অবশ্য চোটমুক্ত থাকতে হবে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে। নেইমার বলছেন, ‘এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, কেবল সান্তোসের জন্যই নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। যেহেতু বছরটি বিশ্বকাপের এবং আমার জন্যও। আমি এই বছরের শতভাগ সময় খেলতে চাই।’

গত ডিসেম্বরে হাঁটুর সার্জারি করিয়েছেন নেইমার, এরপর গত সপ্তাহে বদলি হিসেবে মাঠে নামেন সান্তোসের জার্সিতে। যেখানে ৬-০ ব্যবধানে বড় জয় পায় সেলেসাও ক্লাবটি। ওই জয়ে নেইমারের দল পোলিস্তা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮টি ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা খেলেছেন তিনটি বিশ্বকাপ।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়েন নেইমার। ফলে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়ে এক বছরের প্রায় পুরোটা সময় তিনি মাঠের বাইরে কাটান। এরপর চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরোপুরি ইনজুরিমুক্ত হতে পারেননি। সে কারণে যখনই বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াড ঘোষণার সময় হতো, তার কাছাকাছি সময়ে ছিটকে যেতেন নেইমার। তবুও আরেকটি বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি এই তারকা ফরোয়ার্ড। যদিও আনচেলত্তি বারবারই শতভাগ ফিটনেস জরুরি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কবে অবসর নেবেন জানালেন নেইমার

আপডেট সময় ১১:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

অসাধারণ প্রতিভা নিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু বারবার ইনজুরির ধাক্কা তার কাঙ্ক্ষিত সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বয়সটা ৩৪ হলেও, এখনই ফুটবল থেকে বিদায়ের দিনক্ষণ নিয়েও ভাবতে হচ্ছে নেইমারকে। তবে তার আগে তিনি আরেকবার ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর।

গত বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ঠিকানা সান্তোসে যোগ দেন নেইমার। সেখানেও চোট তার পিছু ছাড়েনি। কিছুদিন আগে হাঁটুর অস্ত্রোপচারের পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। সান্তোসে থাকবেন কি না সেই দোলাচলের মাঝেই ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি সেরেছেন নেইমার। মূলত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আশায় দ্রুততম সময়ের ভেতর চোট কাটিয়ে ওঠার তাড়না ছিল তার। নেইমার সম্প্রতি কথা বলেছেন নিজের অবসর পরিকল্পনা নিয়ে।

ব্রাজিলিয়ান চ্যানেল ‘কেজ’কে দেওয়া মন্তব্যে নেইমার জানিয়েছেন, ‘আমি জানি না এই সময়ের পর কী ঘটবে, পরবর্তী বছর সম্পর্কেও ধারণা নেই। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাই। আমি এখন বছর ধরে ধরে চিন্তা করছি। হৃদয় কী সিদ্ধান্ত নেয় আমরা দেখব। এটি (অবসরের সিদ্ধান্ত) নির্ভর করছে বছরের শেষ নাগাদ হৃদয় কোনদিকে সাড়া দেয় তার ওপর।’

আরও পড়ুন  মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলার গুঞ্জনে নেইমার!