ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে
খেলাধুলা

চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 163

ছবি সংগৃহীত

এবারের বিপিএলের শুরুতে টানা ছয় ম্যাচে হার দেখে যেন ছন্দ হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে সেই হতাশার অধ্যায় পেরিয়ে দলটি অবশেষে জয়ের ধারায় ফিরেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং কিংসকে হারিয়ে আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকার দলটি।

টসে জিতে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। তবে ব্যাটিংয়ে শুরু থেকেই ছন্দহীন ছিল তারা। নাইম ইসলাম ও জুবাইদ আকবরির উদ্বোধনী জুটি ৪৪ বল মোকাবিলায় মাত্র ৪০ রান সংগ্রহ করে। মোসাদ্দেক হোসেনের বলে আউট হয়ে ফেরেন জুবাইদ, যিনি ১৯ বলে করেন ২৩ রান। এরপর চিটাগং কিংসের ইনিংস মাঝারি সংগ্রহেই থেমে যায়।

আরও পড়ুন  আরও একবার দলহীন সাকিব, এবার ছাড়লো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চমৎকারভাবে ম্যাচ শেষ করে ঢাকা ক্যাপিটালস। ওপেনার তানজিদ হাসান তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। তানজিদ ৫৪ বলে অপরাজিত ৯০ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার।

ঢাকার বোলারদের মধ্যে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। নাজমুলও ৩ ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এছাড়া বেটন ও মেহেদী রানা একটি করে উইকেট তুলে নেন।

নিউজটি শেয়ার করুন

খেলাধুলা

চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়  

আপডেট সময় ০৭:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

এবারের বিপিএলের শুরুতে টানা ছয় ম্যাচে হার দেখে যেন ছন্দ হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে সেই হতাশার অধ্যায় পেরিয়ে দলটি অবশেষে জয়ের ধারায় ফিরেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং কিংসকে হারিয়ে আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকার দলটি।

টসে জিতে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। তবে ব্যাটিংয়ে শুরু থেকেই ছন্দহীন ছিল তারা। নাইম ইসলাম ও জুবাইদ আকবরির উদ্বোধনী জুটি ৪৪ বল মোকাবিলায় মাত্র ৪০ রান সংগ্রহ করে। মোসাদ্দেক হোসেনের বলে আউট হয়ে ফেরেন জুবাইদ, যিনি ১৯ বলে করেন ২৩ রান। এরপর চিটাগং কিংসের ইনিংস মাঝারি সংগ্রহেই থেমে যায়।

আরও পড়ুন  ফাইনালের টিকিট রাজশাহীর, হতাশ সিলেট