০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

মোস্তাফিজ ইস্যু সামলাতে ব্যর্থতাই বিশ্বকাপ সংকটের মূল কারণ: আইসিসির সাবেক কর্মকর্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সঠিকভাবে পরিচালিত না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধরনের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আইসিসির সাবেক এক শীর্ষ কর্মকর্তা। তাঁর মতে, শুরুতেই বিষয়টি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হলে এতদূর গড়ানোর প্রয়োজন পড়ত না।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয়।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানায় এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেয়। তবে আইসিসি সেই দাবি নাকচ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একপর্যায়ে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। এতে টুর্নামেন্ট শুরুর আগেই বিশ্বকাপের আকর্ষণ ও বাণিজ্যিক গুরুত্বে বড় ধাক্কা লাগে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি।

এই পুরো সংকটের সূত্রপাত মোস্তাফিজ ইস্যু থেকেই বলে মনে করেন আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশনস সামিউল হাসান বার্নি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আরও সংবেদনশীল ও বিচক্ষণ ভূমিকা নিত, তাহলে পরিস্থিতি এতটা জটিল হতো না।

বার্নির ভাষ্য, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা না করে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে ব্যক্তিগতভাবে জানানো যেত। এতে অপ্রয়োজনীয় বিতর্ক ও রাজনৈতিক চাপ এড়ানো সম্ভব হতো। তাঁর মতে, বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তই পরবর্তীতে একের পর এক ঘটনার জন্ম দিয়েছে, যার প্রভাব গিয়ে পড়েছে পুরো বিশ্বকাপে।

তিনি আরও বলেন, কখনো কখনো একটি ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যার প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

মোস্তাফিজ ইস্যু সামলাতে ব্যর্থতাই বিশ্বকাপ সংকটের মূল কারণ: আইসিসির সাবেক কর্মকর্তা

আপডেট সময় ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬