ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
খেলাধুলা

লিসবনের পাগলাটে রাত: বার্সার অবিশ্বাস্য ফিরে আসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

লিসবনে গতকাল রাতে যা ঘটেছে, তা বহু ফুটবলপ্রেমীর স্মৃতিতে চিরকাল গেঁথে থাকবে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ৫-৪ গোলের একটি ম্যাচে বার্সেলোনা দেখিয়েছে অসাধারণ ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত।

দুইবার ২ গোলে পিছিয়ে পড়ার পরেও শেষ হাসি হেসেছে বার্সা। বিরতিতে যখন স্কোরলাইন ৩-১, তখন অনেকেই ভেবেছিলেন ম্যাচ শেষ। ৭৭ মিনিটেও ৪-২ গোলে পিছিয়ে থাকা বার্সা যেন অলৌকিকভাবে ম্যাচে ফিরল। ৯৬ মিনিটে রাফিনিয়ার চূড়ান্ত গোলটি বার্সাকে জয়ের মঞ্চে পৌঁছে দেয়।

আরও পড়ুন  দেম্বেলে–দোন্নারুম্মা জাদুতে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

বার্সা কোচ ফ্লিকও ম্যাচ শেষে হতবাক, বললেন, “এমন পাগলাটে কিছু আগে কখনো দেখিনি। বেনফিকা দারুণ খেলেছে, বিশেষ করে প্রথমার্ধে। তবে আমরা নিজেদের ভুল শোধরাতে চেয়েছি এবং ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ধরে রেখেছি।”

এই জয়ে বার্সা শুধু শেষ ষোলোতে উঠল না, বরং প্রমাণ করল, ফুটবলে সবই সম্ভব। লিসবনের এই রাত চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে থাকবে এক পাগলাটে অধ্যায় হিসেবে।

নিউজটি শেয়ার করুন

খেলাধুলা

লিসবনের পাগলাটে রাত: বার্সার অবিশ্বাস্য ফিরে আসা

আপডেট সময় ১২:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

লিসবনে গতকাল রাতে যা ঘটেছে, তা বহু ফুটবলপ্রেমীর স্মৃতিতে চিরকাল গেঁথে থাকবে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ৫-৪ গোলের একটি ম্যাচে বার্সেলোনা দেখিয়েছে অসাধারণ ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত।

দুইবার ২ গোলে পিছিয়ে পড়ার পরেও শেষ হাসি হেসেছে বার্সা। বিরতিতে যখন স্কোরলাইন ৩-১, তখন অনেকেই ভেবেছিলেন ম্যাচ শেষ। ৭৭ মিনিটেও ৪-২ গোলে পিছিয়ে থাকা বার্সা যেন অলৌকিকভাবে ম্যাচে ফিরল। ৯৬ মিনিটে রাফিনিয়ার চূড়ান্ত গোলটি বার্সাকে জয়ের মঞ্চে পৌঁছে দেয়।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা