০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

১৪ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 65

ছবি: সংগৃহীত

১৪ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন–কৃষ্ণারা।
New – ব্যাংককের মাটিতে সাফ নারী ফুটসালের প্রথম আসরেই দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা-কৃষ্ণারা। আজ টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

লিগ পদ্ধতিতে আয়োজিত দক্ষিণ এশিয়ার সাত দেশের এই লড়াইয়ে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাবিনাদের দল। আর ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভুটান।

শিরোপা জয়ের জন্য ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশের সমীকরণ ছিল একটি ড্র। সেই লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন সাবিনারা। তবে খেলার ৩ মিনিটের মাথায় গোল হজম করে বসে বাংলাদেশ। গোলরক্ষক স্বপ্না আক্তার ও ডিফেন্ডার মাসুরা পারভীনের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে গোল করে মালদ্বীপ।

শুরুতে গোল হজম করলেও পঞ্চম মিনিটেই সাবিনা খাতুনের সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে সমতায় ফেরে লাল-সবুজের দল। এর পরেই অর্থাৎ ষষ্ঠ মিনিটে পেনাল্টি পেয়েও সাবিনা সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি।

প্রথম পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ১৩ মিনিটে আবারও ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সাবিনা। ২–১ এ পিছিয়ে পড়ার পর মালদ্বীপ আর লড়াইয়ে ফিরতে পারেনি; উল্টো একের পর এক গোল হজম করতে থাকে। ২০ মিনিটের প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৬–১। সাবিনার মতো লিপি আক্তারও প্রথমার্ধেই দুটি গোল করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণভাগ আরও বিধ্বংসী হয়ে ওঠে এবং তারা আরও ৮টি গোল আদায় করে নেয়। এই অর্ধে ম্যাচের ২২তম মিনিটেই সাবিনা খাতুন তার হ্যাটট্রিক পূর্ণ করেন। গোল উৎসবের এই ধারা বজায় রেখে ২৩ মিনিটে ব্যবধান ৮–০ করেন মাতসুশিমা সুমাইয়া। এরপর ২৬ মিনিটে নিজের ব্যক্তিগত চতুর্থ গোল করেন অধিনায়ক সাবিনা।

ম্যাচের শেষ দিকে মালদ্বীপের জালে আরও পাঁচবার বল পাঠায় বাংলাদেশ। দলের হয়ে দশম ও ১১তম গোলটি করেন নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার। ৩১ মিনিটে কৃষ্ণা রানী সরকার জালের দেখা পেলে বাংলাদেশের গোলসংখ্যা ১২-তে পৌঁছায়। সবশেষ মেহেরুন আক্তার ও মাসুরা পারভীন গোল করে।

২০১৮ সালে কোচ গোলাম রব্বানীর হাত ধরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বাংলাদেশের নারী ফুটসালের যাত্রা শুরু হয়েছিল। তবে সেই শুরুর পর দীর্ঘ ছয় বছর ফুটসাল দলের আর কোনো কার্যক্রম ছিল না। বিরতি কাটিয়ে গত বছরের শেষের দিকে বাফুফে নতুনভাবে দল গঠনের উদ্যোগ নেয়। আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য করে দেশ-বিদেশে কঠোর অনুশীলনের মাধ্যমেই তৈরি হয়েছে আজকের এই শিরোপাজয়ী দল।

ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ৫টি ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে মালদ্বীপ । আর বাংলাদেশের ছেলেরা ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে।

নিউজটি শেয়ার করুন

১৪ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

আপডেট সময় ০২:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬