০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্ত চূড়ান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মূল আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। বৈঠকে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে অংশ নিতে হলে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল নির্বাচন করা হবে।

সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে। সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

শনিবার সকালে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্ত বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, বিসিবির দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোর ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।

চিঠিটির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে। একই সঙ্গে সংযোগ গুপ্ত ক্রিকেট স্কটল্যান্ডকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে আলাদা চিঠি পাঠিয়েছেন।

ক্রিকবাজ জানায়, তারা ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার দুবাইয়ে আইসিসির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ সংক্রান্ত ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অবস্থান নেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সবশেষ চেষ্টা হিসেবে ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করেছিল। তবে সেই আপিল খারিজ করে দেওয়া হয় এবং আইসিসির আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্ত চূড়ান্ত

আপডেট সময় ০৫:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬