ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 441

ছবি : সংগৃহীত

এক ম্যাচে দুই সেঞ্চুরি। এতেই ম্লান মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের সেঞ্চুরি। নোয়াখালীর বড় পুঁজি আসে আফগান ব্যাটারের সেঞ্চুরিতেই। তবে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করে সব স্বপ্ন এলোমেল করে দিয়েছেন। এতে ৮ উইকেটের বড় জয়ে লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স।

রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। ভালো শুরুর আভাস দিলেও দ্রুতই জোড়া উইকেট হারায় দলটি। রহমত আলী ৯ ও জাকের আলী অনিক ৩ রান করে আউট হন।

আরও পড়ুন  রাজশাহীকে টপকে প্লে-অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স

এরপর ক্রিজে আসা অধিনায়ক হায়দার আলিকে সঙ্গে নিয়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন ইসাখিল। মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। ৭০ সেঞ্চুরি তুলে নেন ইসাখিল।
বিপিএল ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটি। এছাড়া এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী। ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। আর হায়দার ৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। ৭৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। তবে ১৭ বলে ১৫ রান করে আউট হন মালান।
এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। ১৪ চার ২ ছক্কায় ৫৭ বলে সেঞ্চুরির দেখা পান রংপুরের এই ওপেনার। আউট হওয়ার আগে ৬৩ বলে ১০৯ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসা খুশদীল শাহকে সঙ্গে নিয়ে ২ বল হাতে দলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লিটন। খুশদীল ৪ বলে ৩ ও লিটন ৩৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

এক ম্যাচে দুই সেঞ্চুরি। এতেই ম্লান মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের সেঞ্চুরি। নোয়াখালীর বড় পুঁজি আসে আফগান ব্যাটারের সেঞ্চুরিতেই। তবে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করে সব স্বপ্ন এলোমেল করে দিয়েছেন। এতে ৮ উইকেটের বড় জয়ে লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স।

রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। ভালো শুরুর আভাস দিলেও দ্রুতই জোড়া উইকেট হারায় দলটি। রহমত আলী ৯ ও জাকের আলী অনিক ৩ রান করে আউট হন।

আরও পড়ুন  বিপিএল ম্যাচের পাশাপাশি আজকের খেলার তালিকা