ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে ব্রাজিল অক্টোবরের এশিয়া সফরে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 192

ছবি:সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী অক্টোবর দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সূচিত অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিউলে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে টোকিওতে মাঠে নামবে। এর আগে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে অংশ নেবে তারা। বিশ্বকাপে নিশ্চিত অবস্থান নেওয়ার পর দলটির লক্ষ্য বিভিন্ন স্টাইলের প্রতিপক্ষের সঙ্গে খেলে দলের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা।

আরও পড়ুন  দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সিবিএফের জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কাইতানো বলেন, “দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর নভেম্বরে আফ্রিকার দলগুলোর সঙ্গে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপীয় দলের বিপক্ষে আরও প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা চাই খেলোয়াড়রা বিশ্বকাপে সম্ভাব্য সব ধরনের ফুটবল শৈলীর সঙ্গে অভ্যস্ত হোক।”

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচগুলোকে দল ও খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে দায়িত্ব নেওয়া ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেন, “এই ম্যাচগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুতিতে আমাদের সাহায্য করবে এবং খেলোয়াড়দের আরও ভালোভাবে বোঝার সুযোগ দেবে।”

নিউজটি শেয়ার করুন

নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে ব্রাজিল অক্টোবরের এশিয়া সফরে

আপডেট সময় ০১:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী অক্টোবর দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সূচিত অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিউলে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে টোকিওতে মাঠে নামবে। এর আগে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে অংশ নেবে তারা। বিশ্বকাপে নিশ্চিত অবস্থান নেওয়ার পর দলটির লক্ষ্য বিভিন্ন স্টাইলের প্রতিপক্ষের সঙ্গে খেলে দলের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা।

আরও পড়ুন  নেইমারের স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড