ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 279

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ইতিহাস গড়া সিরিজের স্কোয়াডেই কোনো পরিবর্তন না এনে আগের দলকেই ধরে রেখেছে বোর্ড।

লিটন দাসের নেতৃত্বে এই দলই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে। লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে দেশে ফেরে টাইগাররা। তবে দেশে ফিরেই বিশ্রামের সুযোগ মিলছে না, কারণ কয়েকদিনের ব্যবধানে নতুন চ্যালেঞ্জ পাকিস্তান।

আরও পড়ুন  পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

আগামী ২০ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচের হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৪ জুলাই। তিনটি ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠে খেলা হলেও পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটনের দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পোহাতে হয়েছিল। এবার নিজেদের মাটিতে সে পরাজয়ের জবাব দেয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।

ঘোষিত স্কোয়াডে আছেন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেল। লিটন দাসের নেতৃত্বে দলে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম শেখের মতো সম্ভাবনাময় ওপেনাররা। মিডল অর্ডারে রয়েছেন তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর মতো ফর্মে থাকা ক্রিকেটাররা। অলরাউন্ডারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছেন। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

এই সিরিজ শুধু জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই নয়, বরং পাকিস্তানের বিপক্ষে আগের হারের প্রতিশোধ নেয়ার একটি বড় সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আপডেট সময় ০৭:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ইতিহাস গড়া সিরিজের স্কোয়াডেই কোনো পরিবর্তন না এনে আগের দলকেই ধরে রেখেছে বোর্ড।

লিটন দাসের নেতৃত্বে এই দলই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে। লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে দেশে ফেরে টাইগাররা। তবে দেশে ফিরেই বিশ্রামের সুযোগ মিলছে না, কারণ কয়েকদিনের ব্যবধানে নতুন চ্যালেঞ্জ পাকিস্তান।

আরও পড়ুন  পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল এক সৈনিকের