ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বাফুফে ট্রায়ালে প্রবাসী ঝড়: হামজা-শমিতের পর এবার আসলেন আরো ৪৩ ফুটবলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 154

ছবি: সংগৃহীত

কেউ সেলফিতে মগ্ন, কেউ আবার স্টেডিয়ামের ভিডিও করছেন সব মিলিয়ে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। দেশের ফুটবলে নতুন স্বপ্ন যোগ করতে ৪৩ জন প্রবাসী ফুটবলার পাড়ি জমিয়েছেন সুদূর বিদেশ থেকে। এ ছাড়া আরও পাঁচজন ঢাকার পথে রয়েছেন, যারা মিলিয়ে ৪৮ জন অংশ নিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত তিন দিনের ট্রায়ালে, যা শুরু হচ্ছে আজ শনিবার (২৮ জুন) থেকে।

ট্রায়াল চলবে শনিবার, রোববার ও সোমবার এই তিন দিনে, প্রতিদিন সকাল ও বিকালে দুটি ভাগে। ফুটবলারদের বয়সভিত্তিক দুই গ্রুপে ভাগ করা হয়েছে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দল।

শুক্রবার বিকেলে ফুটবলারদের ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশনের সময় বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘চূড়ান্তভাবে ৪৮ জন খেলোয়াড় এই ট্রায়ালে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৩ জন ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন, বাকি পাঁচজন দোহা হয়ে ঢাকার পথে রয়েছেন। আগামীকাল মাঠে নেমে যাচ্ছেন সবাই।’

আরও পড়ুন  সৌদি আরবে কঠোর অভিযানে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ফাহাদ করিম বলেন, ‘অনেক পরিবারের সঙ্গে আমাদের টিমের যোগাযোগ হয়েছে। নিজেদের খরচে সন্তানকে পাঠানোর জন্য পরিবারগুলোকে ধন্যবাদ জানাই। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ওপর তারা যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এই আয়োজনের সমন্বয় করছেন ডেনমার্কপ্রবাসী সাকিব মাহমুদ, যিনি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বন্ধু হিসেবেও পরিচিত। মূলত সাকিবের উদ্যোগেই ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইতালি প্রভৃতি দেশ থেকে বেশিরভাগ ফুটবলার আসছেন। কেউ কেউ আবার সরাসরি বাফুফের সঙ্গেও যোগাযোগ করেছেন।

প্রাথমিকভাবে ৫২ জনকে নিয়ে পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ৪৮ জনকে ট্রায়ালে রাখা হচ্ছে। কেন এই পরিবর্তন? সাকিব মাহমুদ জানান, ‘দুজন খেলোয়াড় চোটে পড়েছেন। একজনের ফ্লাইট বিলম্ব হয়েছে। পাঁচজন মধ্যপ্রাচ্যে ফ্লাইট সংকটে আটকা ছিলেন, তারা এখন দোহা হয়ে ঢাকায় আসছেন।’

তবে ট্রায়ালে অংশগ্রহণ মানেই জাতীয় দলে সুযোগ মিলবে তা নয়। বাফুফের সহ-সভাপতি স্পষ্ট করে বলেন, ‘ফুটবলারদের তথ্য ও ভিডিও আমাদের টেকনিক্যাল টিমের কাছে থাকবে। জাতীয় দলের কোচদের প্রয়োজন হলে সেখান থেকে বাছাই করে ডাকা হবে।’

সব মিলিয়ে এই তিন দিনের ট্রায়াল প্রবাসী তরুণদের জন্য এক নতুন সম্ভাবনার জানালা। সেই জানালায় উঁকি দিয়েই অনেকে স্বপ্ন দেখছেন একদিন লাল-সবুজের জার্সি গায়ে দেশের হয়ে মাঠে নামার।

নিউজটি শেয়ার করুন

বাফুফে ট্রায়ালে প্রবাসী ঝড়: হামজা-শমিতের পর এবার আসলেন আরো ৪৩ ফুটবলার

আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

কেউ সেলফিতে মগ্ন, কেউ আবার স্টেডিয়ামের ভিডিও করছেন সব মিলিয়ে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। দেশের ফুটবলে নতুন স্বপ্ন যোগ করতে ৪৩ জন প্রবাসী ফুটবলার পাড়ি জমিয়েছেন সুদূর বিদেশ থেকে। এ ছাড়া আরও পাঁচজন ঢাকার পথে রয়েছেন, যারা মিলিয়ে ৪৮ জন অংশ নিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত তিন দিনের ট্রায়ালে, যা শুরু হচ্ছে আজ শনিবার (২৮ জুন) থেকে।

ট্রায়াল চলবে শনিবার, রোববার ও সোমবার এই তিন দিনে, প্রতিদিন সকাল ও বিকালে দুটি ভাগে। ফুটবলারদের বয়সভিত্তিক দুই গ্রুপে ভাগ করা হয়েছে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দল।

শুক্রবার বিকেলে ফুটবলারদের ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশনের সময় বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘চূড়ান্তভাবে ৪৮ জন খেলোয়াড় এই ট্রায়ালে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৩ জন ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন, বাকি পাঁচজন দোহা হয়ে ঢাকার পথে রয়েছেন। আগামীকাল মাঠে নেমে যাচ্ছেন সবাই।’

আরও পড়ুন  জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ডলার 