ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে নাম ভাঙিয়ে তদবির বন্ধে কড়া হুঁশিয়ারি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত দক্ষিণ আমেরিকার ১২টি দেশ: এক মহাদেশের বৈচিত্র্যময় গল্প জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন  ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০

নিহত শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের-এর ৩৩ নম্বর বাসায় বাসিন্দা শামসুল হকের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাগদারপাড় ৭৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনাস্থলের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন  রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত