ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
প্রবাসের খবর

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ কাগজপত্র না থাকার কারণে ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ার পুরুষ, ৭ জন ইন্দোনেশিয়ার নারী, ২ জন মিয়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষ রয়েছেন।

১৬ ফেব্রুয়ারি, রোববার রাতে দেশটির জোহর রাজ্যে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের আটক করা হয়। অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর বৈধতা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১০৫ জনের কাগজপত্র ছিল না।

আরও পড়ুন  মালয়েশিয়ার কুয়ালালামপুরে শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার

জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার কর্মকর্তারা। তারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) অনুযায়ী অপরাধে জড়িত অভিবাসীদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, যা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। গ্রেপ্তার হওয়া এই অভিবাসীদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলবে।

এছাড়া, বৈধ ভ্রমণ কাগজপত্র ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা প্রদান করেছেন দাতুক মোহাম্মদ রুশদি।

নিউজটি শেয়ার করুন

প্রবাসের খবর

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ কাগজপত্র না থাকার কারণে ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ার পুরুষ, ৭ জন ইন্দোনেশিয়ার নারী, ২ জন মিয়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষ রয়েছেন।

১৬ ফেব্রুয়ারি, রোববার রাতে দেশটির জোহর রাজ্যে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের আটক করা হয়। অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর বৈধতা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১০৫ জনের কাগজপত্র ছিল না।

আরও পড়ুন  মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ