ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচিতে তারেক রহমান ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত অন্তত ২০ যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক প্রাণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্কের ডাক দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডোমিনিকা: সবুজে ঘেরা এক নিভৃত দ্বীপের গল্প হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ ৩ মাসের ট্রেড কোর্সে ভর্তি শুরু, প্রতিদিন ৪০০ টাকার বৃত্তি আমেরিকানরা যেখানেই থাকুক, আঘাত হানব’: হুঁশিয়ারি ইরান মুখপাত্রের ইব্রাহিম খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচিতে তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হন তিনি।

সভাস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা নানা স্লোগানে তাকে স্বাগত জানান। ‘স্বাধীনতার ঘোষক জিয়া’কে স্মরণ করে এবং দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারা স্লোগান দেন।

আরও পড়ুন  পাকিস্তান সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জয়খরা কাটছেই না টাইগারদের

এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় ছিলেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচিতে তারেক রহমান

আপডেট সময় ০৭:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হন তিনি।

সভাস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা নানা স্লোগানে তাকে স্বাগত জানান। ‘স্বাধীনতার ঘোষক জিয়া’কে স্মরণ করে এবং দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারা স্লোগান দেন।

আরও পড়ুন  কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর