ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে শক্ত প্রতিরোধ দিচ্ছে ইরান দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠিত হয়েছে। আংশিকভাবে ঘোষিত এ কমিটিতে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।

আরও পড়ুন  ই-পার্লামেন্ট কার্যকর হলে গণতান্ত্রিক মূল্যবোধে ফিরবে আস্থা: আইন উপদেষ্টা

ঘোষিত কমিটিতে আরও রয়েছেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ক্ষীণ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে একটি সংগঠন গড়ে তুলতে কাজ করবে। ভবিষ্যতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এই কমিটিই মূল নেতৃত্ব দেবে বলে জানানো হয়েছে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখা জরুরি। অলটারনেটিভস নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চায়।

কমিটির সূত্র জানায়, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা-য় আয়োজিত একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’ যাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

আপডেট সময় ০৭:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠিত হয়েছে। আংশিকভাবে ঘোষিত এ কমিটিতে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।

আরও পড়ুন  তুরস্কে রাজনৈতিক উত্তেজনা: ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু আটক