ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

নওগাঁ জেলা আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত) নিরঙ্কুশ জয়লাভ করেছে। মোট ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১২টি পদেই জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, জামায়াত সমর্থিত আইনজীবীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো আসনেই জয় পাননি।

সোমবার (২ মার্চ) দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। এবারের নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন; তিনি ১৯৫ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শওকত ইলিয়াস কবিরকে (১৭০ ভোট) পরাজিত করেন।

আরও পড়ুন  কমিশনের বৈঠক বিএনপির না

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতির দুটি পদের একটিতে বিএনপি সমর্থিত আসাদুজ্জামান আল আজাদ এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদকের তিনটি পদের সবকটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন—সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম। এছাড়া আটটি সদস্য পদের মধ্যে সাতটিতেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল ১২টি আসন পেলেও সাধারণ সম্পাদকসহ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় ছিনিয়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে জামায়াত সমর্থিত প্যানেলের একটি পদেও জয় না পাওয়াকে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত

আপডেট সময় ০৪:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬