শিরোনাম :
বিক্ষোভের ডাক জামায়াতের
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 18
দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেল ৩টায় দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

























