নিখোঁজের একদিন পর মিলল বিএনপি কর্মীর মরদেহ
- আপডেট সময় ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 25
শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামের এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকৈইসার এলাকা থেকে টি উদ্ধার করা হয়।
নিহত জয়নুদ্দিন ঢালী স্থানীয় বিএনপি কর্মী ও খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়নুদ্দিন ঢালী মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিন মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেন। এরপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জয়নুদ্দিন। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেলে পার্শ্ববর্তী কাকৈইসার এলাকার একটি আম গাছে গলায় মাফলার প্যাচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, জয়নুদ্দিন আমাদের বিএনপি একজন সক্রিয় কর্মী ছিলেন। বিকেলে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়। শুনেছি তাদের একটি পক্ষের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তদন্ত করলে পুরো ঘটনা বের হয়ে আসবে বলে আমি মনে করি।
বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক সজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত করা হচ্ছে।























