ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

পুরনোদের দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসবে না: গোলাম পরোয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 354

ছবি: সংগৃহীত

পুরনো রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

তিনি বলেন, “যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের দিয়ে আর পরিবর্তন আসবে না। জনগণ এখন নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতি প্রত্যাশা করছে। দুর্নীতিবাজ ও সহিংস রাজনীতির ধারাবাহিকতায় দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”

আরও পড়ুন  দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম

শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি দিয়ে দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মাধ্যমেই দেশে প্রকৃত পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পুরনো ব্যর্থ রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে এবং সৎ ও যোগ্য নেতৃত্বকে সামনে আনতে হবে।

জনসভা থেকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

এ সময় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পুরনোদের দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসবে না: গোলাম পরোয়ার

আপডেট সময় ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

পুরনো রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

তিনি বলেন, “যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের দিয়ে আর পরিবর্তন আসবে না। জনগণ এখন নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতি প্রত্যাশা করছে। দুর্নীতিবাজ ও সহিংস রাজনীতির ধারাবাহিকতায় দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”

আরও পড়ুন  “চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না এনসিপি”— ময়মনসিংহে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর