ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিন, উন্নয়নের দায়িত্ব আমাদের’: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 357

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আশ্বাস দেন।

বক্তব্য প্রদানকালে তারেক রহমান হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে বলেন:
“আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকেও ফুটিয়ে তোলা হবে।”

আরও পড়ুন  ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন:
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ সক্রিয় রয়েছে।
ভোটারদের ভোরেই কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন।”
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

মা-বোনদের উন্নয়নের অংশীদার হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের সুবিধার জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’ চালু করবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই নাগরিক সুবিধা পায়।

জনসভায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম-কে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার উন্নয়নের পূর্ণ দায়িত্ব বিএনপি নেবে।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানে দেশের জনগণ ক্ষমতার মালিক হওয়া। নির্বাচনের পর তিনি সশরীরে হাতিয়া এসে জনগণের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতিও দেন।

নিউজটি শেয়ার করুন

‘ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিন, উন্নয়নের দায়িত্ব আমাদের’: তারেক রহমান

আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আশ্বাস দেন।

বক্তব্য প্রদানকালে তারেক রহমান হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে বলেন:
“আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকেও ফুটিয়ে তোলা হবে।”

আরও পড়ুন  আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা