ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন অভিনেত্রী ইরানিদের অস্ট্রেলিয়ায় সাময়িক নিষেধাজ্ঞা: ৭ হাজারেরও বেশি ভিসাধারীর ওপর প্রভাব মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধী দলের দোয়া ও শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ৫৬ বছরে বাংলাদেশ: গৌরব, ত্যাগ আর অগ্রযাত্রার দিন মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ৫ শর্ত প্রদান ১৮ বছর পরে এবার ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হল কুচকাওয়াজ প্রদর্শনী নবীন ফ্যাশনস শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড বিগত সরকারের আমলে আস্থভাজন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা কে কোথায়? এলপিজি সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রবাসীরা আজ থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 401

ছবি সংগৃহীত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় জানিয়েছে, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালটসহ হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

বুধবার সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসীসহ সংশ্লিষ্ট ভোটাররা বিকেল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। ভোটাররা নিজ উদ্যোগে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীরা আজ থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬