ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 204

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিনি অপসাংবাদিকতার শিকার হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব জমা দেওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ

মামুনুল হক বলেন, নির্বাচন কমিশনকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিফলেট বিতরণ করেছেন। তবে নিজ নির্বাচনী এলাকার পক্ষে কোনো ধরনের প্রচারণায় তিনি অংশ নেননি।

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তিনি অপসাংবাদিকতার শিকার হয়েছেন বলে মনে করেন। লিখিত ব্যাখ্যার বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেন।

আগারগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই নোটিশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক

আপডেট সময় ০৪:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিনি অপসাংবাদিকতার শিকার হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব জমা দেওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  রবিবার নির্বাচন কমিশনে যাবে বিএনপির প্রতিনিধিদল