ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ক্রিকেটারকে অপমান করাটা, দেশকে অপমান করা’ মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 339

ছবি সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার পরিকল্পনা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও উত্তাপ ছড়িয়েছে; যার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে অপমান করা হয়েছে মনে করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মন্তব্য করেন যে, ক্রিকেটার মুস্তাফিজের এই অপমান আসলে বাংলাদেশেরই অপমান। সোমবার সকালে নিজ বাসভবনে বসে তিনি এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মির্জা ফখরুল মন্তব্য করেছেন যে, ক্রিকেটের সাথে দেশের সম্মান এবং আন্তর্জাতিক রাজনীতির গভীর সম্পর্ক রয়েছে। আমাদের মুস্তাফিজকে স্পষ্টভাবে অপমান করা হয়েছে।

ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। কারণ আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। তবে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

দেশের ক্রিকেটারকে অপমান করাটা, দেশকে অপমান করা’ মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬