ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

“মরহুমা খালেদা জিয়া: যে নেতা কখনও পরাজয় বরণ করেননি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 268

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে মরহুমা খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী, যিনি জীবদ্দশায় কখনও নির্বাচনে পরাজয় বরণ করেননি। প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে তিনি একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবার একাধিক আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলোতে জয়লাভ করেছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হন।

আরও পড়ুন  খালেদা জিয়ার চিকিৎসা: একই ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস গড়ে তোলার উদ্যোগ

এরপর ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করে এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করেন। তবে, ২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল।

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালের দায়িত্বকাল ছিল একমাস; এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। ২০০১ সালে চারদলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতির এই শোকের মুহূর্তে দেশের সকল মুসলিমদের জন্য মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

“মরহুমা খালেদা জিয়া: যে নেতা কখনও পরাজয় বরণ করেননি”

আপডেট সময় ০৫:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে মরহুমা খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী, যিনি জীবদ্দশায় কখনও নির্বাচনে পরাজয় বরণ করেননি। প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে তিনি একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবার একাধিক আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলোতে জয়লাভ করেছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হন।

আরও পড়ুন  খালেদা জিয়াকে মমতাময়ী মা ও দেশনেত্রী হিসেবে স্মরণ করলেন তারেক রহমান