ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
মতবিনিময় সভা

গাজীপুর সিটিতে আইনশৃঙ্খলা উন্নয়নে জিএমপি কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 186

ছবি সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে মাননীয় পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান-এর সঙ্গে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রেজাউল ইসলাম-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।  

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা শক্তিশালীকরণ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং থানায় থাকা লোপাট জনসম্পত্তি উদ্ধারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুসম্বলিত স্মারকলিপি কমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কমিটি গঠন সম্পন্ন

গাজীপুর সিটি কর্পোরেশনে চলমান সংকট নিরসনে ছাত্রশিবিরের পক্ষ থেকে তুলে ধরা বিভিন্ন সুপারিশ গ্রহণ করে মাননীয় পুলিশ কমিশনার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সভাপতি ইকবাল কবিরসহ ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

মতবিনিময় শেষে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ নববর্ষের প্রকাশনা উপহার হিসেবে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

মতবিনিময় সভা

গাজীপুর সিটিতে আইনশৃঙ্খলা উন্নয়নে জিএমপি কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০১:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে মাননীয় পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান-এর সঙ্গে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রেজাউল ইসলাম-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।  

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা শক্তিশালীকরণ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং থানায় থাকা লোপাট জনসম্পত্তি উদ্ধারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুসম্বলিত স্মারকলিপি কমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  গাজীপুরে মোবাইল টাওয়ার কক্ষে নিরাপত্তাকর্মীর হাত–পা বাঁধা লাশ উদ্ধার