ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে পদ খালি রাখলো ছাত্রদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে এই প্যানেল ঘোষণা করলেও একটি পদে প্রার্থী দেয়নি ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি রাকিব এ প্যানেল ঘোষণা করে।

আরও পড়ুন  ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী ছাত্রদলের

গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রেখেছে সংগঠনটি।

ছাত্রদল জানায়, কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানেই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রাখা হয়েছে। তন্বী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

কোটা আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় তন্বীর রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে পদ খালি রাখলো ছাত্রদল

আপডেট সময় ০৩:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে এই প্যানেল ঘোষণা করলেও একটি পদে প্রার্থী দেয়নি ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি রাকিব এ প্যানেল ঘোষণা করে।

আরও পড়ুন  ঢাবি ছাত্রদল সভাপতির মনোভাবকে সম্মান জানালেন হাসনাত আব্দুল্লাহ