ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ঢাবি ছাত্রদল সভাপতির মনোভাবকে সম্মান জানালেন হাসনাত আব্দুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 634

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলনকে ‘তথাকথিত’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই অবস্থানকে রাজনৈতিক সততার একটি বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তিনি বলেন, “৫ই আগস্টের পর আমরা নীতি-নৈতিকতার চর্চা প্রত্যাশা করেছি। সত্য-মিথ্যার মাঝে পার্থক্য টানতে চেয়েছি, যেখানে ভুল স্বীকারে সংকোচ থাকবে না।”

আরও পড়ুন  ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

ঢাবি ছাত্রদল সভাপতির সরল স্বীকারোক্তিকে তিনি সম্মান জানিয়ে লেখেন, “তথাকথিত বলার পর তিনি কোনো বিতর্কে না গিয়ে দুঃখ প্রকাশ করেছেন, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক দৃষ্টান্ত। আমরা আশা করি এই সততার ধারা অব্যাহত থাকবে।”

তবে হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবের পর এত মাস পেরিয়ে গেলেও এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই সাংবিধানিক স্বীকৃতি। লক্ষ কোটি সাধারণ মানুষের এই আন্দোলনকে অপমান করা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে।”

তিনি বিশ্ব রাজনীতির নানা বিপ্লবের উদাহরণ তুলে ধরেন। যেমন, তিউনিসিয়ার ২০১১ সালের জেসমিন বিপ্লব, বলিভিয়ার ২০০৬ সালের গণতান্ত্রিক বিপ্লব কিংবা নেপালের রাজতন্ত্র বিরোধী গণআন্দোলন। এসব বিপ্লবকে সংশ্লিষ্ট দেশের সংবিধানে স্থান দেওয়া হয়েছে, যেন জনতার রক্ত-ঘাম কখনো অবমূল্যায়িত না হয়।

তিনি বলেন, “বিশ্ব ইতিহাস প্রমাণ করেছে, জনগণের বিপ্লবকে সংবিধান স্বীকৃতি দেয়। এটা কোনো অনুরোধ নয়, বরং স্বাভাবিক নিয়ম। আমাদেরও তাই করতে হবে।”

তিনি সতর্ক করে দেন, “যত দ্রুত সম্ভব সাংবিধানিক স্বীকৃতি না এলে, ভবিষ্যতে আরও ব্যথিত হৃদয়ে এমন বিবৃতি শুনতে হতে পারে। আমরা চাই অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণা আসুক এবং তা সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত হোক।”

শেষে তিনি লেখেন, “বেহাত বিপ্লবের মূল্য অনেক বেশি। জীবন দিয়ে যেন বাংলাদেশের মানুষকে সেই মূল্য দিতে না হয়, তা নিশ্চিত করতে হবে এখনই।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ছাত্রদল সভাপতির মনোভাবকে সম্মান জানালেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলনকে ‘তথাকথিত’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই অবস্থানকে রাজনৈতিক সততার একটি বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তিনি বলেন, “৫ই আগস্টের পর আমরা নীতি-নৈতিকতার চর্চা প্রত্যাশা করেছি। সত্য-মিথ্যার মাঝে পার্থক্য টানতে চেয়েছি, যেখানে ভুল স্বীকারে সংকোচ থাকবে না।”

আরও পড়ুন  ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলন আর নেই