ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

তরুণদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ বদলে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বর্তমান প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর। আমি অত্যন্ত আশাবাদী অনেক কিছু বদলাবে, আর বাংলাদেশ মাথা উঁচু করেই এগিয়ে যাবে।”

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।

আরও পড়ুন  যেখানে মেয়াদ শেষ, সেখানেই নির্বাচন: মির্জা ফখরুল

গণতন্ত্র চর্চার ঘাটতির বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, এখানে গণতন্ত্রের যথাযথ চর্চা হয়নি। পাকিস্তান আমল থেকেই আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়ে এসেছি। কিছু সময়ের জন্য গণতন্ত্রের অনুশীলন হলেও তা স্থায়ী হয়নি।”

তিনি আরও বলেন, “আজ সকালে একটি জরিপে দেখলাম, মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী এই তথ্য দেখে মন খারাপ হয়েছিল। কিন্তু এখানে এসে তরুণদের অংশগ্রহণ দেখে সেই হতাশা কেটে গেছে। আমি নিশ্চিত, তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”

বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “মতের অমিল থাকবে, তর্ক-বিতর্ক হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি কথা বলব, তুমিও বলবে এই মনোভাবই একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের ভিত্তি।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা করে তিনি বলেন, “তিনি একজন দেহরক্ষী নিয়েই সবার সঙ্গে মিশতেন। অথচ আমাদের দেশে একজন মন্ত্রী হলেই গাড়ির বহর, নিরাপত্তা বলয় একেবারে আলাদা জগতে প্রবেশ করে। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।”

তরুণদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আমরা একটি প্রজন্ম, একটি শক্তি, একটি আর্মি তৈরি করতে চাই যারা বাংলাদেশকে বদলে দেবে। এই নবীনরাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট ড. জিয়াউদ্দিন হায়দার, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইলিয়াস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রাশনা ইমাম।

নিউজটি শেয়ার করুন

তরুণদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ বদলে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বর্তমান প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর। আমি অত্যন্ত আশাবাদী অনেক কিছু বদলাবে, আর বাংলাদেশ মাথা উঁচু করেই এগিয়ে যাবে।”

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।

আরও পড়ুন  বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল