ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: যুদ্ধবিরতির আগে ইরানের ৫ শর্ত ঘোষণা চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫ সংঘাতের মাঝে কূটনৈতিক সুর: বিপাকে পড়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার করতে করতে বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 221

ছবি সংগৃহীত

জাতীয় জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত হলো আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ (জুলাই আপরাইজিং)-এর প্রিমিয়ার শো। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত এই তথ্যচিত্রের প্রদর্শনীতে উপস্থিত থেকে বক্তব্য দেন দেশের বিশিষ্ট আইন, তথ্য ও সংস্কৃতি উপদেষ্টারা।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আজ বিচারব্যবস্থার ওপর নানা প্রশ্ন উঠলেও নিশ্চিত করতে পারি বিচার চলছে এবং দৃশ্যমান হচ্ছে। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবেই।” তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট দল বিচার প্রক্রিয়া ব্যাহত করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। কিন্তু আমরা সর্বোচ্চ মানের বিচার করতে বদ্ধপরিকর। জুলাইয়ের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা বিচারের সংস্কার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চাই।”

আরও পড়ুন  গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায় বিএনপি: প্রেসক্লাবে মির্জা ফখরুল

তিনি আবেগভরে স্মরণ করেন, “জুলাই আন্দোলনের সময় রিকশাচালকেরা স্লোগান দিচ্ছেন, বোনেরা ভাইয়ের মরদেহ নিয়ে মিছিল করছে বাংলাদেশের ইতিহাসে এমন মহাকাব্যিক ঘটনা বিরল।”

তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “বিগত ১৬ বছরে মানুষ নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা এখন এক নতুন যাত্রায় আছি। জুলাই অভ্যুত্থান স্মরণে নিয়মিত অনুষ্ঠান হওয়া উচিত।” শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মকে মানবাধিকার ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই আন্দোলন আসলে ৩৬ দিনের নয়, ৫৪ বছরের সংগ্রামের ফল। এখন আমাদের মূল কাজ সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা এবং সত্যকে যুক্তিনির্ভর কাঠামোয় তুলে ধরা।”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন প্রজন্ম যেন এই সংকটে না পড়ে, সেজন্য আমরা মানবাধিকার লঙ্ঘন হতে দেব না।”

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার করতে করতে বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

আপডেট সময় ০১:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

জাতীয় জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত হলো আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ (জুলাই আপরাইজিং)-এর প্রিমিয়ার শো। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত এই তথ্যচিত্রের প্রদর্শনীতে উপস্থিত থেকে বক্তব্য দেন দেশের বিশিষ্ট আইন, তথ্য ও সংস্কৃতি উপদেষ্টারা।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আজ বিচারব্যবস্থার ওপর নানা প্রশ্ন উঠলেও নিশ্চিত করতে পারি বিচার চলছে এবং দৃশ্যমান হচ্ছে। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবেই।” তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট দল বিচার প্রক্রিয়া ব্যাহত করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। কিন্তু আমরা সর্বোচ্চ মানের বিচার করতে বদ্ধপরিকর। জুলাইয়ের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা বিচারের সংস্কার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চাই।”

আরও পড়ুন  কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ