ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

সবার সম্মিলিত মতের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আশাবাদ প্রকাশ করেছেন, চলতি মাসের মাঝামাঝিতেই সবার সম্মিলিত মতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের সূচনায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্যের লক্ষ্য দলগুলোর নিজস্ব অবস্থান রেখে সমঝোতার: আলী রীয়াজের

রাজনৈতিক নেতাদের উদ্দেশে অধ্যাপক রীয়াজ বলেন, “সবার নিজস্ব দলীয় অবস্থান আছে, তবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো বড় অর্জন হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত এক জায়গায় পৌঁছাতে পারবো বলে মনে করি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”

তিনি আরও জানান, সংস্কার নিয়ে জনগণের প্রত্যাশা অনেক। রাজনৈতিক দলগুলোর অবস্থানগত কারণে প্রতিদিনের আলোচনায় সমাধান নাও আসতে পারে, তবে জাতীয় স্বার্থে সমঝোতায় পৌঁছানোর আশা করছে কমিশন।

বৈঠকটি সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। কমিশনের সূত্রে জানা গেছে, ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম পর্যায়ে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়, এরপর দ্বিতীয় দফার আলোচনা শুরু হয় ২ জুলাই থেকে।

এদিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়াও কয়েকটি অমীমাংসিত বিষয়ে আলোচনা চলবে।

এর আগে রোববার (২৯ জুন) অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, দেশের স্বার্থে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “আমরা কেউই আর পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। দেশের স্বার্থে আপনাদের দায়িত্বশীলতা দেখাতে হবে। গত বছরের জুলাইয়ে যে অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তা কতটা বাস্তবায়ন হয়েছে তা ভেবে দেখতে হবে। শুধু দলের স্বার্থ নয়, দেশের স্বার্থও দেখতে হবে। আশা করি অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের পথে আনা সম্ভব হবে।”

বৈঠকে আলোচনার অগ্রগতি নিয়ে ড. রীয়াজ জানান, বেশিরভাগ রাজনৈতিক দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থার পক্ষে এবং উচ্চকক্ষের আসন প্রাপ্ত ভোটের ভিত্তিতে গঠনের প্রস্তাবে সমর্থন দিয়েছে। তবে কিছু দল এখনও এ বিষয়ে দ্বিমত পোষণ করছে।

নিউজটি শেয়ার করুন

সবার সম্মিলিত মতের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব: আলী রীয়াজ

আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আশাবাদ প্রকাশ করেছেন, চলতি মাসের মাঝামাঝিতেই সবার সম্মিলিত মতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের সূচনায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ