ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক হোসেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 124

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজ রোববার (১৫ জুন) নগর ভবনের সামনে আয়োজিত এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন  সংসদ সদস্য থেকে সংস্কার পরিষদ: মঙ্গলবার দুই শপথ

তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন এবং সেই রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পথে যে বাধা সৃষ্টি হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই।”

বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার কঠোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, “বর্তমানে যারা স্থানীয় সরকার পরিচালনা করছেন, তারা ভবিষ্যতে আইনি জটিলতায় পড়বেন বলেই আমি মনে করি। বিশেষ করে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন। যে শপথ নিয়ে তিনি সরকারি পতাকা লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, সেই শপথ ও সংবিধানকেই তিনি অবজ্ঞা করেছেন।”

ইশরাক হোসেন আরও বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ গ্রহণ কার্যকর করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা না করে আদালতের আদেশ উপেক্ষা করে চলেছে, যা সরাসরি আদালত অবমাননার শামিল।”

তিনি অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে শপথ গ্রহণে বিলম্ব করছে এবং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। “আমরা জনগণের পক্ষে আন্দোলন করছি এবং জনগণের রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি,” বলেন ইশরাক।

গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা ‘শপথ গ্রহণে বাধা কেন?’—এই স্লোগান দিতে থাকেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও আন্দোলন চলমান থাকবে বলেও নেতাকর্মীরা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী গেজেট প্রকাশিত হলেও এখন পর্যন্ত মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তীব্র হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক হোসেন

আপডেট সময় ০১:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজ রোববার (১৫ জুন) নগর ভবনের সামনে আয়োজিত এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন  জবি শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি, তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ