ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 174

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে একটি কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রবিবার (১১ মে) বিকেলে জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

আরও পড়ুন  নির্বাচন সামনে রেখে বিএনপির শুদ্ধি অভিযান, বহিষ্কার ৫৯ বিদ্রোহী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল দর্শন ও উদ্দেশ্য তুলে ধরেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। তিনি বলেন, “প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন দেখছেন, তার ৩১ দফার মধ্যেই সেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা রয়েছে। আমরা তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, যা ১৯৭৫ সালের একদলীয় বাকশাল শাসন থেকে মুক্তি এনে দেয়। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়। ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টে তারেক রহমান ফ্যাসিস্ট শাসন অবসানে ঐতিহাসিক ভূমিকা রাখেন।

জোহর প্রদেশ বিএনপির সভাপতি মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রহমত উল্লার সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা ও মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এমজে আলম। তিনি শহীদ জিয়ার নেতৃত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার সাহসী পদক্ষেপের বাস্তব উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান তনু, জোহর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সদস্য জসিম উদ্দিন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক রমজান আলি ও সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত।

এছাড়াও অনুষ্ঠানে জোহর প্রদেশ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লাল হোসেনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা

আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে একটি কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রবিবার (১১ মে) বিকেলে জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

আরও পড়ুন  তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল 'কমিউনিস্ট পার্টি অব চায়না': মির্জা ফখরুল