ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ: লক্ষ্যে এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধকরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 155

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আজ শনিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশ’। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে প্রায় পাঁচ লাখ তরুণের উপস্থিতি আশা করছে দলটি।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  কোন দল একা আন্দোলন করেননি, সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল : ফখরুল

দলীয় কেন্দ্রীয় নির্দেশনায় মহাসমাবেশ সফল করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নানামুখী প্রস্তুতি গ্রহণ করেছে। থানাভিত্তিক, ওয়ার্ডভিত্তিক ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা, পোস্টারিং ও প্রচারণা কর্মসূচি।

চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। সকাল থেকেই পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান আর উৎসাহে। তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশ স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী জানান, “আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “রাজনীতি, অর্থনীতি, ব্যবসা ও শিল্পায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই আমাদের এ মহাসমাবেশ। আগামীর রাষ্ট্র গঠনে তরুণদের প্রস্তুত করাই বিএনপির মূল কর্মপরিকল্পনার অংশ।”

সমাবেশে তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে নতুন বার্তা দিতে চায় বিএনপি। দলটির নেতাদের আশা, এ আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ: লক্ষ্যে এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধকরণ

আপডেট সময় ০১:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আজ শনিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশ’। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে প্রায় পাঁচ লাখ তরুণের উপস্থিতি আশা করছে দলটি।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  সংস্কার প্রস্তাবনায় বিএনপির নতুন পরিকল্পনা, সংস্কারের প্রস্তাব আসবে রবিবার