ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের নায়েবে আমীরের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় রাজধানীর বারিধারাস্থ চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর নারীর মরদেহ উদ্ধার

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতা প্রসঙ্গে উভয়পক্ষ মতবিনিময় করেন। আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পায়।

সভায় উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। তারা বিশ্বাস করেন, এই সম্পর্ক দুই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

বিশেষ করে অবকাঠামো, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তৃতি লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠক শেষে উভয়পক্ষ আন্তরিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এমন যোগাযোগ ও মতবিনিময়ের আশা জানান।

এই বৈঠক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের নায়েবে আমীরের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় রাজধানীর বারিধারাস্থ চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা