ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কার বালাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন : আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 121

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। তিনি বলেন, “আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই সুযোগ যারা সৃষ্টি করেছেন, সেই বীর শহীদদের প্রতি আমাদের ঋণ রয়েছে। কোনোভাবেই যেন এই সুযোগ হাতছাড়া না হয়।”

আরও পড়ুন  সংস্কার ঠেকাতে ষড়যন্ত্রের জাল বুনছে একটি পক্ষ: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই, যাতে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যায় যেখানে কোনো নাগরিক নিপীড়নের শিকার না হয়। বিচার বা বিচারবহির্ভূত কোনো ব্যবস্থার মুখোমুখি যেন কাউকে না হতে হয়। এ লক্ষ্যে আমাদের এই যাত্রা শুরু।”

তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে অর্ন্তবর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেটি শুধু সরকারের উদ্যোগ নয়, বরং এ দেশের জনগণের বহুদিনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র সমাজ ও সাধারণ মানুষের কাছ থেকেই এই দাবি উঠে এসেছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর আন্তরিক অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “এই রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় আমরা সবাই একত্রে কাজ করছি। এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, বরং জাতির সার্বিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। আমাদের লক্ষ্য অভিন্ন—একটি ন্যায়ের বাংলাদেশ।”

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব বলে মত প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্র সংস্কার বালাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন : আলী রীয়াজ

আপডেট সময় ০৩:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫