ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 266

ছবি সংগৃহীত

রাজধানীর উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি জানিয়েছেন, আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক। বরং রাজধানীতে বসবাসরত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে বিদ্যমান জমিতে পরিকল্পিতভাবে বাসস্থান নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ।

আরও পড়ুন  টিউলিপ সিদ্দিকেসহ রাজউকের ৯ সাবেক কর্মকর্তাকে দুদকের তলব

রাজউক চেয়ারম্যান বলেন, অনেকেই তাকে ফোন করে প্লট বরাদ্দ সম্পর্কে জানতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আপাতত কোনো বরাদ্দ নেই। বরং ঢাকার নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি মন্তব্য করেন, নগরে বস্তির বিস্তার অনেকাংশেই নাগরিক অভ্যাসের ফল। উন্নত বিশ্বে গৃহকর্মীর উপর নির্ভরতা খুবই কম, কিন্তু আমাদের সমাজে এই অভ্যাসের কারণেই নিম্নআয়ের মানুষ শহরমুখী হয়েছে এবং বস্তি গড়ে উঠেছে।

ঢাকার জটিল সমস্যাগুলোর টেকসই সমাধানের জন্য রিয়াজুল ইসলাম ঢাকাকে ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দেন। তার মতে, পৃথক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে উন্নয়ন কার্যক্রমে স্থায়িত্ব আসে না।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। তিনি বলেন, ঢাকার সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। প্রতি বছর নানা পরিকল্পনা হাতে নেয়া হলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বদলেই পরিকল্পনার মৃত্যু ঘটে।

মেহেদী আহসান ঢাকার উন্নয়নে থাইল্যান্ডের উদাহরণ টেনে মহল্লাভিত্তিক পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। তার মতে, এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলে আগামী পাঁচ বছরে ঢাকার অর্ধেক সমস্যার সমাধান সম্ভব।

সংলাপে আরও বক্তব্য রাখেন রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ, ক্যাপস চেয়ারম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, স্থপতি সুজাউল ইসলাম খানসহ একাধিক বিশেষজ্ঞ। তারা ঢাকার নাগরিক দুর্ভোগ, অবকাঠামোগত সংকট, যানজট ও পরিবেশ দূষণ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সংলাপ শেষে ‘ঢাকাই’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপাতত নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল

আপডেট সময় ০৬:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫