ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
২০২৫ সেশনের জন্য

ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 173

২০২৫ সেশনের জন্য ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্ন

সভাপতি : মহিবুর রহমান মুহিব

সেক্রেটারি : মোস্তাফিজুর রহমান 

আরও পড়ুন  রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে সবগুলো হলে জয় ছাত্রশিবির সমর্থিত জোটের

 ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান মুহিব। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

০৩ জানুয়ারি সকাল ১০ টায় ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক  সাদেক আব্দুল্লাহ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মহিবুর রহমান মুহিব এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।”

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সমাপনী সেশনে জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

২০২৫ সেশনের জন্য

ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্ন

আপডেট সময় ০৪:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

সভাপতি : মহিবুর রহমান মুহিব

সেক্রেটারি : মোস্তাফিজুর রহমান 

আরও পড়ুন  জুলাই মাসের মধ্যেই “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে: ছাত্রশিবির সভাপতি