ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশন ও এনসিপি বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 188

ছবি সংগৃহীত

নতুন বাংলাদেশের পথে ঐকমত্য গঠনের আহ্বান আলী রীয়াজের

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সামনে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে যেখানে ফ্যাসিবাদী শাসনের আর কোনো স্থান থাকবে না।

আরও পড়ুন  ‘ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না এনসিপি’

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর মধ্যে অনেক বিষয়ে এনসিপির সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে, আবার কিছু বিষয়ে মতানৈক্যও রয়েছে। আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করেছি, এবং আজকের আলোচনায় ভিন্নমতের জায়গাগুলো নিয়ে খোলামেলা মতবিনিময় করব। প্রয়োজনে ভবিষ্যতেও এ আলোচনা চলবে। আমাদের লক্ষ্য জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা।”

তিনি আরও বলেন, “আপনারা সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে বিজয় এনেছেন। সেই লড়াই শুধু ক্ষমতার পরিবর্তন নয়, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি প্রতিষ্ঠা করেছে। আপনাদের বক্তব্য দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের তীব্র চাহিদা জাগিয়ে তুলেছে।”

আলী রীয়াজ অতীতের প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশের ইতিহাসে আমরা বহুবার দেখেছি কীভাবে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে, বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে। রাষ্ট্রকে ব্যক্তিকেন্দ্রিক করে শাসনব্যবস্থাকে একনায়কত্বের পথে চালিত করা হয়েছে। এখন সময় এসেছে সেই অধ্যায়ের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের জায়গা থাকবে না। যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হবে টেকসই।”

বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা।

নিউজটি শেয়ার করুন

ঐকমত্য কমিশন ও এনসিপি বৈঠক

আপডেট সময় ০২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নতুন বাংলাদেশের পথে ঐকমত্য গঠনের আহ্বান আলী রীয়াজের

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সামনে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে যেখানে ফ্যাসিবাদী শাসনের আর কোনো স্থান থাকবে না।

আরও পড়ুন  ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের