ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনা,ইন্টারপোল,আবেদন
  • আপডেট সময় ১২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 201

ছবি সংগৃহীত

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। পলাতক অবস্থায় থাকা এসব প্রভাবশালী ব্যক্তিদের ধরতে ইন্টারপোলের কাছে তিন ধাপে আবেদন পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

আরও পড়ুন  শেখ হাসিনার সাজানো জঙ্গিদের নিয়ে পুনরায় ভাবার সময় এসেছে: অ্যাটর্নি জেনারেল

রেড নোটিশের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চেয়ে আবেদন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত এই নির্দেশ দেয়।

পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, আদালত, রাষ্ট্রপক্ষ বা তদন্ত সংস্থার অনুরোধে এনসিবি এ ধরনের আবেদন করে থাকে।

তদন্ত সংশ্লিষ্টরা জানায়, শেখ হাসিনাসহ ১২ জনের মধ্যে বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে, অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য-উপাত্ত যুক্ত করে ইন্টারপোলে পাঠানো হয়েছে।

গত ১০ এপ্রিল শেখ হাসিনা ব্যতীত অন্য ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন জমা দেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তর প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠায়।

জানা গেছে, শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানানো হয় ২০২৪ সালের নভেম্বরে।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তিনটি মামলা বিচারাধীন। এর মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগ, ২০১৩ সালের শাপলা চত্বর ট্র্যাজেডি এবং বিগত ১৫ বছরে গুম-খুনের ঘটনা। এসব মামলার মধ্যে একটি মামলার তদন্ত প্রতিবেদন আগামীকাল ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ সরকার। তবে আইনি জটিলতায় এ প্রক্রিয়া সহজ হবে না বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।

পলাতকদের ফিরিয়ে আনতে সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

আপডেট সময় ১২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। পলাতক অবস্থায় থাকা এসব প্রভাবশালী ব্যক্তিদের ধরতে ইন্টারপোলের কাছে তিন ধাপে আবেদন পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

আরও পড়ুন  তিন মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর