ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ কোথায়? প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জানতে চায় বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 176

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রকৃত অবস্থান এখনও স্পষ্ট নয় এমনটাই মনে করছে বিএনপি। যত সময় গড়াচ্ছে, ততই নির্বাচন নিয়ে ধোঁয়াশা বাড়ছে বলে দলটির শীর্ষ নেতাদের অভিযোগ। পরিস্থিতি স্পষ্ট করতে দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চায় বিএনপি।

দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ইতোমধ্যে উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়ে যোগাযোগ করা হয়েছে। যদিও মঙ্গলবার (গতকাল) পর্যন্ত উপদেষ্টার দপ্তর থেকে কোনো সাড়া মেলেনি। বিএনপি চায়, এই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থাকুন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং ১৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। তাই তার অনুপস্থিতিতে বৈঠক আদৌ হবে কি না, তা অনিশ্চিত।

আরও পড়ুন  জুলাই সনদ করব এটাই আমাদের প্রধান লক্ষ্য : প্রধান উপদেষ্টা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি বসে নির্বাচন নিয়ে তার স্পষ্ট বক্তব্য শুনতে। বিশেষ করে, নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করা হবে এটা আমরা জানতে চাই।’

দলটির শীর্ষ নেতারা মনে করছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। তবে সরকারের পক্ষ থেকে কখনো “ছোট সংস্কার প্যাকেজ”, কখনো “বড় সংস্কার প্যাকেজ”-এর কথা বলা হচ্ছে, যা বিএনপির কাছে অস্পষ্ট বার্তা হিসেবে ধরা পড়ছে। তাই তারা সরাসরি জেনে নিতে চায়, কোন পথে এগোচ্ছে সরকার?

বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা প্রস্তুত। দেশবাসীর অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সব রাজনৈতিক সিদ্ধান্ত আমরা নিতে পারি। আন্দোলন করেছি, সহ্য করেছি নির্যাতন। আমরা বিশ্বাস করি ডিসেম্বরেই নির্বাচন হবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

তবে বিএনপি মনে করছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে পরিবেশ ও সংস্কার নিশ্চিত করার দাবিতে কিছুটা বাধার সৃষ্টি করছে। ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে।

এর মধ্যে চলতি এপ্রিল মাসকেই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে বিএনপি। সরকারের পক্ষ থেকে যদি এ মাসের মধ্যেই নির্বাচনের রূপরেখা ঘোষণা না আসে, তবে বিএনপি দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকদেরও মাঠে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাষায়, ‘আমরা ১৫ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করছি। এখনো যদি রোডম্যাপ না পাওয়া যায়, তবে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের রোডম্যাপ কোথায়? প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জানতে চায় বিএনপি

আপডেট সময় ০১:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রকৃত অবস্থান এখনও স্পষ্ট নয় এমনটাই মনে করছে বিএনপি। যত সময় গড়াচ্ছে, ততই নির্বাচন নিয়ে ধোঁয়াশা বাড়ছে বলে দলটির শীর্ষ নেতাদের অভিযোগ। পরিস্থিতি স্পষ্ট করতে দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চায় বিএনপি।

দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ইতোমধ্যে উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়ে যোগাযোগ করা হয়েছে। যদিও মঙ্গলবার (গতকাল) পর্যন্ত উপদেষ্টার দপ্তর থেকে কোনো সাড়া মেলেনি। বিএনপি চায়, এই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থাকুন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং ১৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। তাই তার অনুপস্থিতিতে বৈঠক আদৌ হবে কি না, তা অনিশ্চিত।

আরও পড়ুন  বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান