ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

অদম্য নারীদের সম্মাননা পুরস্কার প্রদান করেলেন প্রধান উপদেষ্টা, বিশেষ বিবেচনায় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 156

ছবি: সংগৃহীত

জাতীয় নারী দিবস উপলক্ষে দেশের অদম্য নারীদের সম্মাননা পুরস্কারে ভূষিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।

সম্মাননা পুরস্কারপ্রাপ্ত নারীদের মধ্যে রয়েছেন অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অসামান্য ভূমিকা পালন করা হালিমা বেগম, সফল জননী নারী হিসেবে মেরিনা বেসরা, জীবনের কঠিন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মো. মুহিন (মোহনা), এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন  ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’

এছাড়া, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, যিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ দিনের এই বিশেষ আয়োজনের মাধ্যমে দেশের নারীদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের সংগ্রাম ও অবদানের প্রতি সম্মান জানানো হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নারীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাঁদের অবদান আমাদের সমৃদ্ধি ও উন্নয়নের পথে অপরিসীম।”

দেশের প্রতিটি ক্ষেত্রেই নারীরা নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে উচ্চতায় পৌঁছেছেন। তাঁদের এই অবদানের প্রতি আরও সচেতনতা এবং সমর্থন সৃষ্টি করা আজকের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

অদম্য নারীদের সম্মাননা পুরস্কার প্রদান করেলেন প্রধান উপদেষ্টা, বিশেষ বিবেচনায় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

জাতীয় নারী দিবস উপলক্ষে দেশের অদম্য নারীদের সম্মাননা পুরস্কারে ভূষিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।

সম্মাননা পুরস্কারপ্রাপ্ত নারীদের মধ্যে রয়েছেন অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অসামান্য ভূমিকা পালন করা হালিমা বেগম, সফল জননী নারী হিসেবে মেরিনা বেসরা, জীবনের কঠিন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মো. মুহিন (মোহনা), এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন  দেশের স্বার্থে নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগে আমি দৃঢ় প্রতিজ্ঞ: ড. ইউনূস