ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

আইন-শৃঙ্খলা রক্ষায় গাফিলতি সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর গাফিলতি সহ্য করা হবে না। তিনি বলেন, কোনো বাহিনীর সদস্য যদি অভিযানে গাফিলতি করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতরাত থেকে শুরু হওয়া যৌথ অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে গাফিলতি দেখা যায়, তবে কাউকে ছাড় দেয়া হবে না। এ অভিযানে কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন  পুলিশের কোনো সদস্য সিভিল পোশাকে আসামি ধরতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, “আমরা অভিযান পরিচালনায় কোনো ধরনের গাফিলতি সহ্য করব না। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার বা কারা অধিদফতরের যেকোনো সদস্য যদি গাফিলতি করেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে এবং জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই মামলার তদন্ত করছে।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা।

এই দিনটি প্রতি বছর দেশের নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের জন্য সম্মান জানাতে উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ

আইন-শৃঙ্খলা রক্ষায় গাফিলতি সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর গাফিলতি সহ্য করা হবে না। তিনি বলেন, কোনো বাহিনীর সদস্য যদি অভিযানে গাফিলতি করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতরাত থেকে শুরু হওয়া যৌথ অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে গাফিলতি দেখা যায়, তবে কাউকে ছাড় দেয়া হবে না। এ অভিযানে কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন  দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা