ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
জাতীয়

তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 148

ছবি সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সফর করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান কুয়েতের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারে গুরুত্ব

এ সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ জনবল নিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের ভূমিকা আরও সুসংহত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

আইএসপিআর আরও জানিয়েছে, কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট সময় ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সফর করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান কুয়েতের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন সেনাপ্রধান