ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু, কমিশন বলছে ‘চ্যালেঞ্জ নেই’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 155

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি), জানিয়েছে কমিশনের সিনিয়র সদস্য আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘‘চলতি বছরের ডিসেম্বর মাস থেকে নির্বাচন আয়োজনের জন্য পরিকল্পনা করছে কমিশন।’’ এছাড়া, তিনি আরও জানিয়েছেন যে, বর্তমান নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মঙ্গলবার, নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সানাউল্লাহ জানান, ‘‘কমিশন কোনো চ্যালেঞ্জ দেখছে না, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’’

আরও পড়ুন  পক্ষপাতিত্বে শূন্য সহনশীলতা, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

এছাড়া, তিনি স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে বলেন, ‘‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজিত হবে না। তবে, সরকারের নির্দেশে বাধ্য হয়ে যদি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হয়, তাহলে কমিশন তা করবে।’’

ইসি মনে করছে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের জন্য সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে এবং নির্বাচন নিয়ে তাদের কোনও শঙ্কা বা চ্যালেঞ্জ নেই।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু, কমিশন বলছে ‘চ্যালেঞ্জ নেই’

আপডেট সময় ১১:০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি), জানিয়েছে কমিশনের সিনিয়র সদস্য আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘‘চলতি বছরের ডিসেম্বর মাস থেকে নির্বাচন আয়োজনের জন্য পরিকল্পনা করছে কমিশন।’’ এছাড়া, তিনি আরও জানিয়েছেন যে, বর্তমান নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মঙ্গলবার, নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সানাউল্লাহ জানান, ‘‘কমিশন কোনো চ্যালেঞ্জ দেখছে না, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’’

আরও পড়ুন  আইন শৃংঙ্খলা বাহিনী নিয়ে নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার সভা