ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পাকিস্তানে এমপিদের বেতন ১৩৮% বৃদ্ধি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 273

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্টে এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এমপিরা প্রতি মাসে ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি বেতন পাবেন, যা আগে ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। এতে করে তাদের বেতন শতকরা ১৩৮ শতাংশ বেড়েছে।

পাকিস্তানের নিম্নকক্ষ, ন্যাশনাল অ্যাসেম্বলি, আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের মাধ্যমে এই বিলটি পাস করেছে। মঙ্গলবার, উচ্চকক্ষ সিনেটও এ বিলটিতে অনুমোদন দিয়েছে। পার্লামেন্ট সূত্রে জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দফতরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

আরও পড়ুন  অর্থ ও মানবপাচার মামলায় সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

এমপিদের পাশাপাশি প্রাদেশিক আইনসভার মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সচিব, এবং প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টাদের বেতনও বাড়ানো হবে। নতুন বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে প্রত্যেক প্রাদেশিক মন্ত্রীর মাসিক বেতন হবে ৯ লাখ ৬০ হাজার রুপি, স্পিকারের ৯ লাখ ৫০ হাজার রুপি, ডেপুটি স্পিকারের ৮ লাখ রুপি, এবং পার্লামেন্ট সচিবদের ৪ লাখ ৫১ হাজার রুপি। এছাড়া, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীদের বেতন ১ লাখ থেকে বেড়ে ৬ লাখ ৬৫ হাজার রুপি হবে।

বিলটি গত ২৬ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলিতে উত্থাপন করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) দলের এমপি রোমিনা খুরশিদ আলম। এটি ১৯৭৪ সালে প্রণীত ‘মেম্বারর্স অব পার্লামেন্ট (স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্স) অ্যাক্ট ১৯৭৪’ অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং কোনো বিরোধিতা ছাড়াই পাস হয়েছে।

এর আগে গত ডিসেম্বরে পাঞ্জাব প্রদেশের আইনসভার বিধায়কদের বেতন ৭৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৪ লাখ রুপি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে এমপিদের বেতন ১৩৮% বৃদ্ধি”

আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানের পার্লামেন্টে এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এমপিরা প্রতি মাসে ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি বেতন পাবেন, যা আগে ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। এতে করে তাদের বেতন শতকরা ১৩৮ শতাংশ বেড়েছে।

পাকিস্তানের নিম্নকক্ষ, ন্যাশনাল অ্যাসেম্বলি, আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের মাধ্যমে এই বিলটি পাস করেছে। মঙ্গলবার, উচ্চকক্ষ সিনেটও এ বিলটিতে অনুমোদন দিয়েছে। পার্লামেন্ট সূত্রে জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দফতরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

আরও পড়ুন  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবাগত এমপি