ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খামেনির উত্তরসূরি কে? আলোচনায় ছেলে মোজতবা খামেনি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১ ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার দুবাই পালাতে চড়া খরচ!

প্রয়োজন অনুযায়ী টিসিবির কার্ড প্রদান করবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট যে কাজ করেছে, আমরা তা করবো না। তাদের কর্মকাণ্ড করলে আমাদের মধ্যে পার্থক্য থাকবে না।” তিনি নিশ্চিত করেছেন যে, শুধু যার প্রয়োজন, তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ গড়তে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

টিসিবির কার্ড অ্যাক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, “বিদ্যমান চ্যালেঞ্জগুলো সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে।”

তিনি জানান, কার্ড সংশোধন করা হবে এবং কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দুটো কাজই দ্রুত সম্পন্ন করতে চান।

বাণিজ্য উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশনা দেন, কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয়। তিনি বলেন, “স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না। যার প্রয়োজন, তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু যোগ্য ব্যক্তিদেরই কার্ড দেওয়া হবে, এবং তার দায় পরিপূর্ণভাবে নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

প্রয়োজন অনুযায়ী টিসিবির কার্ড প্রদান করবে সরকার

আপডেট সময় ১০:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট যে কাজ করেছে, আমরা তা করবো না। তাদের কর্মকাণ্ড করলে আমাদের মধ্যে পার্থক্য থাকবে না।” তিনি নিশ্চিত করেছেন যে, শুধু যার প্রয়োজন, তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলস কাজ করছি : বাণিজ্য উপদেষ্টা