ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ গড়তে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 456

ছবি: সংগৃহীত

দুর্নীতিমুক্ত একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে উদ্ভূত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীতে আয়োজিত মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজধানীতে টানা তিন দিন ছুটিতে তিন দলের বড় সমাবেশ

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা অপরিহার্য। কয়েকটি নির্দিষ্ট পণ্যের ওপর নির্ভরশীল থেকে আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে আমাদের নতুন নতুন পণ্য উদ্ভাবনে মনোযোগী হতে হবে এবং নতুন বাজারের খোঁজে কাজ করতে হবে।”

ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হলেও বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে এর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না। আমরা বিকল্প পথ ও কৌশলের মাধ্যমে রপ্তানি অব্যাহত রাখতে পারব।”

তিনি বলেন, “নতুন বাস্তবতায় আমাদের নতুন দৃষ্টিভঙ্গিতে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আধুনিক ও টেকসই বাণিজ্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।”

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যবসায়ীদের সহযোগিতা ও সরকারের গঠনমূলক উদ্যোগের ফলে দেশের রপ্তানি বাণিজ্য আরও এগিয়ে যাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ব্যবসায়ী মহলকে উদ্ভাবনী চিন্তাধারা ও বৈচিত্র্যময় পণ্য উন্নয়নের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান এবং বলেন, “বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চললে বাংলাদেশ শিগগিরই আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ গড়তে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দুর্নীতিমুক্ত একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে উদ্ভূত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীতে আয়োজিত মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভে পুলিশি অভিযান, আহত ৬