ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বিচারের তাড়াহুড়োতে ন্যায়বিচার বিঘ্নিত হতে পারে: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 147

ছবি: সংগৃহীত

“তাৎক্ষণিক বিচারের নামে অবিচার যেন না হয়,” এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বিচারের মূল লক্ষ্য হচ্ছে সুবিচার নিশ্চিত করা, ন্যায়বিচারের সঙ্গে কোনো আপস করা যাবে না।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, “যারা ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছেন, তাদের অবদান কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তারা ইতিহাসের অংশ, জীবন্ত কিংবদন্তি। জাতি হিসেবে গর্ব করার মতো তাদের আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলতে পারি না।”

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “দেশে যেন কোনো সহিংসতা বা হানাহানি না হয়, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। যারা অপরাধী, তারা বিচারের আওতায় আসবে। কিন্তু যারা অপরাধী নয়, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। যদি সুবিচারের বদলে আমরা অবিচারের পথে হাঁটি, তাহলে আমাদের আদর্শ ও আত্মত্যাগ বৃথা যাবে।”

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আজ থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটি কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং আপনাদের প্রতি জাতির কৃতজ্ঞতার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক দেশ গড়তে চাই। এ দেশ কারও একার নয়, সবার। যারা পথভ্রষ্ট, তাদের সৎপথে ফেরানোই আমাদের বড় চ্যালেঞ্জ।”

অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “আমরা জানি, আপনাদের স্বীকৃতির অপেক্ষা দীর্ঘ হয়েছে। তবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে আপনাদের সম্মাননা নিশ্চিত করতে। দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি পূরণে কাজ করছি, দেরির জন্য দুঃখিত।”

নিউজটি শেয়ার করুন

বিচারের তাড়াহুড়োতে ন্যায়বিচার বিঘ্নিত হতে পারে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫