ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
জাতীয়

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বাংলাদেশের অংশগ্রহণ, দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫’-এ যোগ দিতে সফরে যাচ্ছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। 

রফিকুল আলম বলেন, ‘‘এ সম্মেলনে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন, যেখানে বৈশ্বিক শাসনব্যবস্থা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’’

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক: জাতি হারাল এক মহান অভিভাবক

মুখপাত্র আরও জানান, মানব পাচারের বিষয়ে কিছু উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়ায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু বাংলাদেশিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংঘাতে জড়ানোর চেষ্টা করেছে। এই অপরাধে এক ব্যক্তি গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন। তবে, প্রবাসী বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হলে তাদের সাহায্যের জন্য দূতাবাস কাজ করছে এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

কঙ্গ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাদের নিরাপত্তা বিষয়ে রফিকুল আলম আরও জানান, ‘‘সামরিক বাহিনীর সব যুদ্ধ সরঞ্জাম নিরাপদ স্থানে রাখা হয়েছে, তাই সেখানে উপস্থিত বাংলাদেশিরা পুরোপুরি নিরাপদ আছেন।’’ এ সফরের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে এবং বিশ্বপর্যায়ে দেশের উন্নয়ন ও শান্তির পথে অবদান রাখার সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বাংলাদেশের অংশগ্রহণ, দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫’-এ যোগ দিতে সফরে যাচ্ছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। 

রফিকুল আলম বলেন, ‘‘এ সম্মেলনে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন, যেখানে বৈশ্বিক শাসনব্যবস্থা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’’

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে ১৬তম দিনে: দুবাই ও কুয়েতে ভয়াবহ হামলা, উত্তাল উপসাগরীয় অঞ্চল